বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার অসহায়, দুস্থ ও ছিন্নমূল ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব শীতবস্ত্র বিতরণ করেন। 

এ সময় বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, আজ তিনশ’ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।