শিরোনাম

গাইবান্ধা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জেলায় বিশেষ ভ্রাম্যমাণ ভ্যান ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনী প্রচারণার এ গাড়ির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বেলুন উড়িয়ে এবং গাড়ির বডিতে ‘আপনার দেশের চাবি আপনার হাতে’ স্লোগান স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোত্তাজুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা ইসতিয়াক আহমেদ আবীর এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।