শিরোনাম

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- ঢাকা-৩ আসনের সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সদস্য মোহাম্মদ নওশের জামির, মহিলা আসন-১০-এর সদস্য নিলুফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যাঁর নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।