বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৩:০০
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৩১

২,৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

সংসদ ভবন, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রাম প্রাথমিক বিদ্যালয়বিহীন রয়েছে।

তিনি আজ (বুধবার) সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, সারাদেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি; চট্টগ্রাম বিভাগে ৮১৮টি; রাজশাহী বিভাগে ৩৫৫টি; রংপুর বিভাগে ৩৭টি; খুলনা বিভাগে ৩৪৯টি; বরিশাল বিভাগে ৪৫টি; সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি।

তিনি বলেন, ভবিষ্যতে এসব গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।