শিরোনাম

সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড থেকে ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন পাওয়া গিয়েছে।
জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সংসদ মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
জাতীয় সংসদে সংসদ নেতা জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড থেকে ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন পাওয়া গিয়েছে। নরসিংদী সদর উপজেলায় বাগহাটা, বালুসাইর, মহিষাশুর ও খাটরা মৌজায় ৬৯০.২০১৬ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।