শিরোনাম

সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বিকেল ৩টা ৩০ মিনিটে পুনরায় শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। আজ প্রথমবারের মতো সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদী।