শিরোনাম

সংসদ ভবন, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
জাতীয় সংসদে আজ চিফ হুইপ নূরুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাতে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের শুরুতে মৃতদের রুহের মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।