বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৯:৫৭
আপডেট : ১২ মার্চ ২০২৬, ২০:১১

জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন

ছবি: বাসস

সংসদ ভবন, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নাম উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার এই কমিটির সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন-প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মো. নুরুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।