বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৯:৩৭

সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি’ গঠন

ছবি: পিআইডি

সংসদ ভবন, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে ১০ সদস্য বিশিষ্ট ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি’ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এরপর সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির সদস্যরা হলেন- মো. শাহজাহান, মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, এ এম এম মাহবুব উদ্দিন, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, মো. নুরুল ইসলাম ও আখতার হোসেন।