বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৪:১৯
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৪:২৫

সংসদের প্রথম অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

ছবি : ভিডিও স্ক্রিনশট

সংসদ ভবন, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আজ এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।

তাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।