শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৩৬১ কোটি ২ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৫-২৬ অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৮৯১ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে হয় ১ হাজার ৫৮২ কোটি টাকা।
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট।