বাসস
  ১১ জুন ২০২৬, ১৯:২১

সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ছবি: পিএমও

সংসদ ভবন, ১১ জুন ২০২৬ (বাসস): আগামী অর্থবছরে নারী ও শিশুবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উত্থাপন প্রস্তাবে আজ (বৃহস্পতিবার) এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শ্রমবাজার গঠনে নারী ও শিশুবান্ধব কর্মস্থল নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার আরও সম্প্রসারণ করা হচ্ছে।