শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : আগামী ২০২৬-২৭ অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য বরাদ্দ থাকছে ৪৪ কোটি টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য প্রথম বরাদ্দ করা হয় ৪৭ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৪০ কোটি টাকা।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
আজ জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে।