শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ৪৮৪ কোটি ৯১ লাখ এবং উন্নয়ন খাতে ৩৪০ কোটি ৮৪ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৭৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে।