বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:২০
আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:৩২

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৭,৫১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

গ্রাফিক্স : বাসস

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৫১৫ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। 

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৭ হাজার ৩৩০ কোটি টাকা। সংশোধিত বাজেটে এই বরাদ্দ দাঁড়ায় ৭ হাজার ৪৫২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা।  

এবারের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পরিচালন খাতে ৬ হাজার ৫২৯ কোটি ২৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৯৮৬ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের জন্য ৬১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।