বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়।

আজ (সোমবার) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল। 

একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।