বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৩

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদ ইসলামের রিট খারিজ

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভানুয়াতুর নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বিরুদ্ধে একই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা রইলো না বলে জানান তার আইনজীবীরা।

আদালতে এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।