শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে দেশটি।
মঙ্গলবার সৌদি আরব বলেছে, এসব হামলায় ৭৩ জন আহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা ‘সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সরকারি সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হুতিদের হামলা এবং জাহাজ চলাচলে তাদের হামলার পাশাপাশি ‘এই মিলিশিয়ার চালানো সব ধরণের উত্তেজনা তাৎক্ষণিকভাবে বন্ধের’ আহ্বান জানানো হয়েছে।