শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গভর্নর রুবেন রোচা মোয়া শনিবার আবারও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। এর মাত্র একদিন আগে তিনি অপ্রত্যাশিতভাবে আবার দায়িত্বে ফিরেছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বামপন্থি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ঘনিষ্ঠ সহযোগী রোচা মোয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি নথি প্রকাশ করেন। এতে সিনালোয়া রাজ্য কংগ্রেসের কাছে তিনি ‘৩০ দিনের বেশি সময়ের জন্য অনির্দিষ্টকালের সাময়িক ছুটি’ অনুমোদনের আবেদন জানিয়েছেন।