শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস): রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় গতরাতে প্রায় ৬০০ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রোববার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্র-সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে এক পোস্ট জানান, ‘শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬০০টি ড্রোন দেখা যায়। এর মধ্যে ২০১টি ড্রোন মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে।
ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা আরও জোরদার করার মধ্যেই মস্কো অঞ্চলে এই ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটল।