বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১০:০০

পশ্চিম ইউরোপে ইতিহাসে এ বছর ছিল উষ্ণতম জুন-জুলাই : ইইউ পর্যবেক্ষণ সংস্থা

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে তাপপ্রবাহ, খরা ও দাবানলের ভয়াবহতা বাড়ার মধ্যে পশ্চিম ইউরোপে এ বছরের জুন-জুলাই ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময়কাল ছিল বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা।

খবর বার্তা সংস্থা এএফপি’র। ইইউ'র কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সোমবার জানায়, পশ্চিম ইউরোপে জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা এ অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, গত জুলাইয়ে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও জুলাই মাসের হিসাবে সর্বকালের সর্বোচ্চ ছিল। ওই মাসে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।