বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১২:৪১

ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় ১০ শিক্ষার্থী আহত

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে শুক্রবার এক বন্দুক হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।  স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় সম্প্রচারমাধ্যম থাই পিবিএস জানায়,  ‘ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার একটি  মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ১০ থেকে ১৫ জন আহত হয়েছে।’

হামলার কারণ, হামলাকারীর পরিচয় কিংবা আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।