বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২৩:১৫

দক্ষিণ কোরিয়ায় এ গ্রীষ্মে তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু 

ছবি : সংগৃহীত

সিউল, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় চলতি গ্রীষ্ম মৌসুমে তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি বর্তমানে প্রচণ্ড দাবদাহে পুড়ছে বলে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে থেকে ২ আগস্ট পর্যন্ত মোট ২ হাজার ২৫ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।