বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২৩:১৪
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:১৫

৬ মাসে এইচএসবিসির নিট মুনাফা ২৭ শতাংশ বেড়ে ১৪.৬ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি জানিয়েছে, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে তাদের কর-পূর্ব মুনাফা ২৭ শতাংশ বেড়ে ১৪.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ এলহেদেরি বলেন,‘এইচএসবিসি আমাদের লক্ষ্য অনুযায়ী আরও শক্তিশালী ব্যাংকে পরিণত হচ্ছে। আমরা গতি, নির্ভুলতা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের কৌশলগত অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, আগের বছরের একই সময়ের তুলনায় কর-পূর্ব মুনাফা ২৩ শতাংশ বেড়ে ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।