শিরোনাম

খার্তুম, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): সুদানের সেনাবাহিনী রোববার পশ্চিম দারফুরের একটি আদালতে ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।
তিন বছরব্যাপী চলা সংঘাতে সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী উভয়ের দ্বারা সংঘটিত নির্যাতনের ঘটনার জন্য দায়ি করা হয় ‘দ্য ইমার্জেন্সি লয়ার্স’-কে।
তারা জানিয়েছে, উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের আদালতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে মামলা ও বিবাদের শুনানিতে বেসামরিক নাগরিকরা অংশ নিতে জড়ো হলে হামলাটি চালানো হয়।
গ্রামটি আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে ২০২৩ সালের এপ্রিল থেকে এই বাহিনী ভয়াবহ সংঘাতে লিপ্ত।
এক প্রত্যক্ষদর্শী জানান, আদালতের কার্যক্রম একটি গাছতলায় স্থানীয় নেতাদের অংশগ্রহণে চলছিল। নিহতদের মধ্যে চারজন উপজাতীয় নেতা ও দু’জন আরএসএফ কমান্ডারও ছিলেন।
সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আরএসএফ-এর স্বঘোষিত সরকার হামলাকে ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়ে জানিয়েছে, এতে ৩৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।