শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রোববার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি, কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানানোর পর এসপিএ এ তথ্য প্রকাশ করে।