শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর একটি ফাস্টফুড রেস্তোরাঁয় শনিবার এক বন্দুকধারীর গুলিতে কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে এখনও কাজ চলছে।
টুইন ফলস পুলিশ বিভাগের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, ‘বন্দুক হামলার সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার এনবিসি নিউজকে জানান, এ ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এক তরুণকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা যায়, হামলার সময় বেশ কিছু মানুষ আতঙ্কিত হয়ে রেস্তোরাঁ থেকে দৌড়ে বেরিয়ে আসছেন।
দক্ষিণ আইডাহোর প্রায় ৫৬ হাজার জনসংখ্যার একটি শহর টুইন ফলস । এটি আইডাহো অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।