বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৫:৫৯

ওমানের উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ওমানের উপকূলের কাছে একটি ট্যাংকার ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা  শনিবার এ তথ্য জানিয়েছে।

এদিকে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি অজ্ঞাত বস্তুর আঘাতে ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ইঞ্জিন কক্ষের ক্ষতি হয়েছে।’

সংস্থাটি আরও জানায়, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।