বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৮:৩১

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের প্রাণহানি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস শুক্রবার খাদে পড়ে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে অজ্ঞাত কারণে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।