শিরোনাম

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): মরক্কো থেকে রাতে স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা ছিটমহলে হাজারো অভিবাসী প্রবেশ করেছেন।
এ ছিটমহলে পৌঁছানোর চেষ্টায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে মোট কতজন সীমান্ত অতিক্রম করেছেন, সে সম্পর্কে জানা যায়নি।
একটি পুলিশ সূত্র শুক্রবার এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, ‘সারা রাত ধরেই জনস্রোত ছিল। দিনে তুলনামূলকভাবে কম মানুষ এলেও অভিবাসীরা রাতে আসতে থাকেন এবং শুক্রবার সকালেও তাদের আসা অব্যাহত রয়েছে।’
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।