বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৬:৪৬

মাদ্রিদ অঞ্চলের জরুরি অবস্থা প্রত্যাহার

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : মাদ্রিদ ও আভিলা অঞ্চলের দাবানলকে কেন্দ্র করে জারি করা জাতীয় জরুরি অবস্থা বৃহস্পতিবার প্রত্যাহার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

এ দাবানলের কারণে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দাবানল পরিস্থিতি নিয়ে আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সানচেজ বলেন, ‘আমরা অপারেশনাল লেভেল-২-এ যাওয়ার প্রস্তাব গ্রহণ এবং জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’