শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের বলেন, ‘ইসলামাবাদ এমওইউয়ের আওতায় সব পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছে।’ ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলতে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে।