শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : একদিন বিরতির পর তেহরানের বিরুদ্ধে আবারও আক্রমণ শুরু করার মধ্যে বুধবার ইরানের ওপর 'তীব্র মাত্রার' আক্রমণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার গভীর রাতে সেন্টকম জানায়, ‘গতকালের মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে আমাদের বাহিনী সফলভাবে ইরানের বিরুদ্ধে তীব্র মাত্রার আক্রমণ সম্পন্ন করেছে।’ এতে সামরিক কমান্ড সেন্টারসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।