বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৬:৫৩

ভূমিকম্পে জাপানের একটি কারখানায় ৫ জনের মৃত্যু 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জাপানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি কারখানায় পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওই কর্মকর্তা জানান, এই ঘটনায় ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় এখনও আরও চারজন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবারের ভূমিকম্পে কারখানার ধোঁয়ার একটি লাল-সাদা রঙের চিমনির অংশ ভেঙে পড়ে।