বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১২:৪২

যুক্তরাষ্ট্র-সৌদি হামলায় ইরাকে বিপুল সংখ্যক নিহত ও আহত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : ইরাকে ইরানপন্থি সাবেক আধাসামরিক বাহিনীগুলোর একটি জোট বুধবার দাবি করেছে, দেশটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে, মার্কিন বাহিনী এবং সৌদি তেল স্থাপনায় হামলার জবাবে তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরাকে হামলা চালিয়েছে।
বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরবিতে ‘হাশেদ আল-শাবি’ নামে পরিচিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এক বিবৃতিতে বলেছে, ‘এসব হামলায় আমাদের বেশ কয়েকজন সদস্য শহীদ হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া, কয়েকটি ভবন ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’