বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১২:০১
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:১৩

'আপত্তিকর' মন্তব্যের প্রতিবাদে ইরানি রাষ্ট্রদূতকে তলব ভেনেজুয়েলার

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : দীর্ঘদিনের মিত্র ইরানের রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নিয়ে করা মন্তব্যকে ‘অবমাননাকর ও আপত্তিকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে ডাকা হয় বলে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে করা অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং তাকে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

তবে কোন মন্তব্যের কারণে এই প্রতিবাদ জানানো হয়েছে, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এএফপি এ বিষয়ে জানতে চাইলে ভেনেজুয়েলার কর্মকর্তারা মন্তব্যের নির্দিষ্ট বিষয় উল্লেখ করেননি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে বলেছেন, ‘ইরান ভেনেজুয়েলা নয়।’