শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : ফ্রান্সের বোর্দো শহরে অবস্থিত গিরোন্দ বিভাগে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিস্থিতি রাতভর ‘মোটামুটি স্থিতিশীল ছিল বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সোমবার এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানায়, ‘রাতভর পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল ছিল এবং বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি। নিরাপত্তা ও জরুরি সেবার কর্মীরা পুরোপুরি সক্রিয় রয়েছেন এবং ঘটনাস্থলে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।’