বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৬:৩৮

ইইউ’র ১৪টি প্রতিষ্ঠানের কাছে পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরি—উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য লাফার্ট গ্রুপসহ ইইউ’র ১৪টি প্রতিষ্ঠানকে চীন তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে ‘রপ্তানিকারকদের ওপর উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।’