বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৩:০৬

ইরানের বন্দর অবরোধ এড়ানোর চেষ্টা করা ট্যাংকারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এএফপিকে বলেন, ‘জাহাজটির নাবিকরা  এর আগে অন্তত চারবার অবরোধ অতিক্রমের চেষ্টা করার পর আমরা সেটিতে গুলি চালিয়ে অচল করে দিয়েছি।’

তিনি আরও বলেন,  ‘ক্রুদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। পরে ঘটনাস্থলে থাকা মার্কিন বাহিনী জাহাজের ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়। জাহাজটি এখন আর ইরানের দিকে যাচ্ছে না।’