বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৫:৩৯

থাইল্যান্ডের অস্থির দক্ষিণাঞ্চলে হামলায় ৫ সেনার প্রাণহানি

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে হামলায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর রাতের বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা গুলি চালায় এবং পাইপ বোমা নিক্ষেপ করে, এতে করে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছে।

নারাথিওয়াত থাইল্যান্ডের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ তিনটি প্রদেশের একটি। কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে প্রদেশটিতে অস্থিরতা বিরাজ করছে।