বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৫:৩৮

লোহিত সাগরে জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করল সৌদি আরব

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : লোহিত সাগর অতিক্রমের সময় একটি সৌদি কোম্পানির জাহাজে হামলার ঘটনা বৃহস্পতিবার নিশ্চিত করেছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই নৌপথে তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করার পর এ তথ্য জানানো হলো।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘লোহিত সাগরে চলাচলের সময় সৌদি কোম্পানির মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।’ 

তবে ওই সূত্র নিশ্চিত করেছে যে জাহাজটির সব নাবিক নিরাপদ আছেন।