বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৬:২৯

২০২৫ সালে ব্রাজিলের আমাজনে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দাবানল রেকর্ড

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : আগের বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, ২০২৫ সালে ব্রাজিলের আমাজন জঙ্গলে দাবানলের ঘটনা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 
পরিবেশ পর্যবেক্ষণ নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের মঙ্গলবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম এই ক্রান্তীয় বৃষ্টিবনে ১৯৮৫ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ২০২৫ সালে বছরে সবচেয়ে কম এলাকা আগুনে পুড়েছে। 
সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অক্টোবরে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামার আগে, একে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার জন্য ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।