শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের পরমাণু শক্তি সংস্থা রোববার দাবি করেছে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এই ঘটনা উত্তেজনাকে আরও উস্কে দিলো।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মার্কিন বাহিনী রোববার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়েছে।