বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৬:৪১
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:৫০

গায়ানার উপকূলে ফেরি ডুবির ঘটনায় জীবিত উদ্ধার ৫৩

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : গায়ানার উপকূলে ১১৬ জন আরোহী বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার পর, অন্তত ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রোববার দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

টেলিফোনে তিনি বলেন, ‘যাত্রী ও নৌযানের কর্মীদের মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখন দিনের আলো ফুটেছে। তাই উদ্ধার হওয়া মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।’

গায়ানার জর্জটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির সরকারের মন্ত্রী হুয়ান এডঘিল জানান, ফেরিটি জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে যাচ্ছিল।