শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : লাওসের কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে ছয় পর্যটকের মৃত্যুর সঠিক কারণ কিংবা এই ঘটনায় কে বা কারা দায়ী তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে ধারণা করা হয়েছিল, মিথানল মিশ্রিত বিষাক্ত অ্যালকোহল পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২৪ সালের নভেম্বরে লাওসের জনপ্রিয় পর্যটন শহর ভাং ভিয়েংয়ে এক রাতের আড্ডার পর দুই ডেনিশ নাগরিক, একজন মার্কিন নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক ও দুই অস্ট্রেলীয় নাগরিক মারা যান।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, তারা বিষাক্ত অ্যালকোহল পান করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন।
শনিবার লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার মাধ্যমে নিশ্চিতভাবে বলা যায় যে এই মৃত্যুর পেছনে কোনো ব্যক্তি দায়ী ছিলেন কি না, কিংবা নির্দিষ্ট কোনো কারণে ঘটনাটি ঘটেছে কি না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়নি। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার জন্য দায়ী কারাÑ সে সম্পর্কে নিশ্চিত কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।