বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৩:৩৮

ইরানের হামলায় বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা ক্ষতিগ্রস্ত: কুয়েত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : কুয়েত শনিবার জানিয়েছে, ইরানের হামলায় দেশটির আরেকটি বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর একদিন আগে, একই ধরনের আরেকটি হামলার পর শনিবার  দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘শত্রুপক্ষের হামলায় আরেকটি বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে স্থাপনার একটি অংশে আগুন ধরে যায় এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোর কয়েকটি বন্ধ হয়ে গেছে।’