বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১২:৫৫

মস্কোর দিকে ৩৭০টির বেশি ড্রোন হামলা ইউক্রেনের, বেশিরভাগই ধ্বংসের দাবি মেয়রের

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলের দিকে রাতভর ৩৭০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র দাবি করেছেন, এসব ড্রোনের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রসমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট (গ্রিনিচ মান সময় ১৭৩০) থেকে মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ড্রোন উড়ে আসছিল। এর বেশিরভাগই দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে প্রতিহত করা হয়েছে। মস্কোর দিকে এগিয়ে আসার পথে ৬৪টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।’