বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১২:০০

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের কাছে আনুমানিক ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এমন একটি অ-ন্যাটোভুক্ত প্রধান মিত্র দেশের নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।’ 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।