শিরোনাম

জর্ডান ও কুয়েতে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানেঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আইআরজিসি বলেছে, ‘যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।