বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৫:২৯
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫:৩৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের ‘প্রয়োজন’ নেই : ট্রাম্প

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন,  মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের ‘দুটি বিমানবাহী রণতরী’ আর ‘প্রয়োজন’ নেই। 

এটি মূলত ইরানের সাথে উত্তেজনার মধ্যে লন্ডনের প্রতি ট্রাম্পের একটি সর্বশেষ সমালোচনা।

‘যুক্তরাজ্য ‘অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এমন সংবাদে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে লন্ডনের কোনো সামরিক সহায়তার প্রয়োজন নেই। তিনি বলেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, কিন্তু আমরা মনে রাখবো।’ তিনি বলেন, আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের।’

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ডেলাওয়্যারের ডোভার বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রথম ছয় মার্কিন সেনা সদস্যের মরদেহ ফেরত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই ট্রাম্প এই বার্তাটি পোস্ট করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে, রয়্যাল নেভি দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথে অবস্থিত একটি বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স ওয়েলসকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুত করছে, তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।